কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে বাঘাডাঙ্গা চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2022-11-04 ইং
কার্পাসডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টে বাঘাডাঙ্গা চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বেঙ্গল সিমেন্ট শহীদ শেখ জামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গা হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাঘাডাঙ্গা ফুটবল একাদশ ১-০ গোলে ধান্যঘরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল সিমেন্টের সাউথ জোনের এজিএম মইনুল হাসান শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিকউর রহমান, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জুয়েল, বেঙ্গল সিমেন্টের ঝিনাইদহ রিজিওনাল এর আরএসএম কিন্ময় দত্ত, কুষ্টিয়া এরিয়ার এএসএম হাফিজুর রহমান আরিফ, টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক হাসিবুজ্জামান শহিদ বিশ্বাস, সাবেক ফুটবলার কাওছার আলী, আহম্মদ আলী, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান রানা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন সাজ্জাদ হোসেন, নাইমুর রহমান ও মো. নাসিম। খেলায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বাঘাডাঙ্গা একাদশের ওয়াসিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)