ইজিবাইক চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক

আপলোড তারিখঃ 2022-11-04 ইং
ইজিবাইক চোর সিন্ডিকেটের দুই সদস্য আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: চেতনানাশক ওষুধ সেবন করে ইজিবাইক চুরি মামলায় দুইজনকে আটক করেছে ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার ভোরে মাদারীপুরের নায়ারচর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মাদারীপুর জেলার কুলুবর্দ্দি গ্রামের সিকিম আলীর ছেলে সালমান ব্যাপারী ও নায়ারচর গ্রামের শের আলীর ছেলে অন্তর ঢালী। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহিন উদ্দীন জানান, ‘মঙ্গলবার ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিকের সামনে থেকে ফিরোজ হোসেন নামে এক ব্যক্তিকে চেতনা নাশক ওষুধ সেবন করিয়ে তার ইজিবাইক চুরি করে একটি চোর চক্র। এঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হলে পুলিশ গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার বাটিকামারি গ্রামের আব্দুল হকের ছেলে মেরাজ শেখকে আটক করে। তার ১৬৪ ধারায় দেয়া জবানবন্দি মোতাবেক গোয়েন্দা পুলিশ চোর চক্রের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)