দর্শনায় শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান

আপলোড তারিখঃ 2022-11-04 ইং
দর্শনায় শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক-ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের দর্শনা শাখার উদ্যোগে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় ইউনিয়নের দর্শনা শাখা কার্যালয়ে এই অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মৃত তিনজন শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়। দর্শনা শাখা কার্যালয়ের সভাপতি ইস্রাইল হোসেন হাবুর সভাপতিত্বে অনুদান প্রদানকালে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক-ট্রাংকলরী ইউনিয়নের উপদেষ্টা ছানোয়ার হোসেন, সভাপতি মুনতাজুর রহমান, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, সহ-সম্পাদক শান্ত মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন (আনু), জীবননগর শাখা কার্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, দর্শনা শাখা কার্যালয়ের উপদেষ্টা শেখ তাজুল ইসলাম (তাজু), মোবারক হোসেন, সহসভাপতি হুমায়ন কবির, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) খালেকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন ও মিজানুর রহমান। আলোচনা সভা শেষে সংগঠনের মৃত শ্রমিক দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের ভাটাপাড়ার আব্দুল মজিদের ছেলে ড্রাইভার আব্দুল কাদেরের পরিবারকে ৬৩ হাজার ৭ শ টাকা, দর্শনা আমতলাপাড়ার রমিজ উদ্দিনের ছেলে ড্রাইভার ফারুক হোসেনের পরিবারকে ৩৭ হাজার ১ শ টাকা ও জীবননগর শাপলাকলি পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে ওয়াজ আলী মোল্লার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়। প্রদানকৃত অনুদানের টাকা মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে তুলে দেন জেলা ও দর্শনা শাখা নের্তৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)