আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

আপলোড তারিখঃ 2022-11-03 ইং
আলমডাঙ্গায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় তদন্তে সত্যতা পেয়েছে শিক্ষা অফিস। গতকাল বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তদন্তে বেরিয়ে আসে কাজ না করেও ভুয়া বিল দেখিয়ে ৪০ হাজার টাকা লুটপাট করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিভাগীয় শাস্তির দাবি তোলেন ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় শিক্ষার্থীদের অবিভাবকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নে অবস্থিত খেজুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত কয়েকবছর যাবৎ খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাসলিমা খাতুন দায়িত্বপালন করে আসছেন। ওই স্কুলের প্রাক্তন সভাপতি হিসেবে দায়িত্বপালন করেছেন খেজুরতলা গ্রামের জলিল মণ্ডল। গত ৯ বছর যাবৎ তিনি এ দায়িত্বপালন করেন। বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম। কয়েকদিন পূর্বে খেজুরতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের ঘটনায় উত্তেজনা বিরাজ করে। স্থানীয় গণমাধ্যমে দুর্নীতির অভিযোগে সংবাদ প্রকাশ হয়। স্কুল কমিটির পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর দুর্নীতির অভিযোগ তুলে লিখিত প্রদান করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী দুই শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম ও রশিদুল ইসলাম দুর্নীতির তদন্ত শুরু করেন। গতকাল বুধবার বেলা ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত এ তদন্ত কার্যক্রম পরিচালনা করেন তাঁরা। তদন্তে ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন খাত দেখিয়ে ভুয়া বিল ভাউচারে ২৮ হাজার ও ২০২১-২২ অর্থ বছরে ১২ হাজার টাকা লোপাট করার বিষয়ে জানা যায়। এ ঘটনায় আলমডাঙ্গা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম জানান, সকাল থেকে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা খাতুন মোট ৪০ হাজার টাকা লোপাট করেছেন। তিনি আরও জানান, তদন্ত প্রতিবেদন পাঠানোর পর উপজেলা শিক্ষা অফিস তাঁর বিরুদ্ধে কী পদক্ষেপ নিবে, তা পরবর্তীতে জানানো হবে। এবিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘প্রধান শিক্ষক মনগড়াভাবে বিল ভাউচারের মাধ্যমে টাকা লুটপাট করেছে। তদন্তে তার বিলের সাথে কাজ দেখাতে পারেননি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)