উথলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2022-11-03 ইং
উথলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ডিগ্রি কলেজে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী-২০২২ এর বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা কলেজের হলরুমে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করে। উথলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আকরাম হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগ ও উথলী ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান পিল্টু, ইংরেজি বিভাগের প্রভাষক সায়েমুল হক এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মহিউদ্দন। এসময় কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী, সকল ছাত্র-ছাত্রী ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন একাদশ শ্রেণির শিক্ষার্থী লাইলী খাতুন, সাবিদ বিন বাপ্পী ও রাশেদ আলী। পরীক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য দেন সাদিকা ইসলাম দিশা ও শাকিল আহম্মেদ। পরে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মাজেদুল ইসলাম। উল্লেখ্য, আগামী ৬ই নভেম্বর থেকে সারাদেশে একযোগে শুরু হবে ২০২২ সালের এইচএসসি পরীক্ষা। এ বছর উথলী ডিগ্রি কলেজ থেকে মোট ১২৩ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভালো ফলাফলের জন্য পরীক্ষার্থীরা সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)