ঝিনাইদহে আত্মহত্যা প্ররোচণা মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
ঝিনাইদহে আত্মহত্যা প্ররোচণা মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার প্ররোচণা মামলায় তাহাবুর রহমান নামের এক যুবকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন। একই সাথে ৫০ হাজার টাকার জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত তাহাবুর রহমান কালীগঞ্জ উপজেলার কামারাইল গ্রামের জবেদ আলী মণ্ডলের ছেলে। মামলার বিবরণে জানায়, কামারাইল গ্রামের মাদ্রাসাছাত্রী শিরিনা খাতুনকে উত্ত্যক্ত করত একই গ্রামের তাহাবুর রহমান। ২০০৭ সালের পহেলা আগস্ট বাড়ির পাশের নদীতে গোসল করতে যাওয়ার সময় তাকে সম্ভ্রমহানি ও লাঞ্ছিত করে তাহাবুর রহমান। অপমান সইতে না পেরে পরেরদিন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে শিরিনা খাতুন। এ ঘটনায় ওই বছরের ১৯ সেপ্টেম্বর তাহাবুর রহমানকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে শিরিনা খাতুনের পিতা আখের আলী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গতকাল এ মামলায় রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত তাহাবুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)