আলমডাঙ্গায় জেলহত্যা দিবস পালনে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
আলমডাঙ্গায় জেলহত্যা দিবস পালনে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: ৩রা নভেম্বর জেলহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় অতিথি হিসেবে উপস্থত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও পৌর প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহীদ মোল্লা, সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক মাহবুবুর রহমান, যুবলীগ নেতা সৈকত খান, হাসানুজ্জামান প্রমুখ। সভায় উপস্থিত সকলের সিদ্ধান্ত মোতাবেক জেলহত্যা দিবসে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- কালো ব্যাজ ধারণ, সকাল ৮টায় দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন। এছাড়াও জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)