মহেশপুরে ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপলোড তারিখঃ 2017-07-21 ইং
মহেশপুরে ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ছবির ক্যাপশন:
`Jhenidah-bgb-recovary-drug-` ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর ৫৮ বিজিবির অভিযানে উদ্ধার হওয়া প্রায় ৮৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে খালিশপুর বিজিবির ৫৮ ব্যাটালিয়ান হেড কোয়াটারে এই মাদক ধ্বংস করা হয়। বিজিবি সুত্রে জানা গেছে, ধ্বংসকৃত মাদকের মধ্যে রয়েছে ৫ হাজার ৬০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪ হাজার ১৩৭ বোতল ভারতীয় মদ ও ১৭ কেজি ৬’শ গ্রাম গাজা। যার আনুমানিক মূল্যে ৮৩ লাখ টাকা হবে বলে বিজিবি কর্মকর্তারা জানান। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির দক্ষিন-পশ্চিমাঞ্চলের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল কাজী তৌফিকুল ইসলাম, ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, ৫৮ বিজিবির সিও জিল্লুর রহমান ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামসহ বিজিবির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)