আলমাঙ্গায় সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
আলমাঙ্গায় সম্মাননা দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতিয়ে নিলো প্রতারক চক্র ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মোচাইনগরে বয়স্ক ভাতা পাওয়া মৃত ব্যক্তিকে সম্মানানা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। গত শনিবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের মাঠপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ আলীর স্ত্রী ওজিফা খাতুন বলেন, ‘গত শনিবারের দুপুরে একটি মোটরসাইলেযোগে দুজন আমাদের বাড়িতে আসে। এসে আমাকে বলে আমার শাশুড়ীর নাম জাহেদা খাতুন, সে বয়স্ক ভাতা পেতো তার মৃত্্ুয হওয়ায় সরকারিভাবে তাকে ২৫ হাজার টাকা সম্মাননা দেওয়া হবে। আমাদেরকে জেস ফাউন্ডেশন থেকে বিষয়টি তদন্ত করার জন্য পাঠানো হয়েছে। আর ওই ২৫ হাজার টাকা দুইদিন পরে পাওয়া যাবে বলে আমাদের কাছে ৬ হাজার টাকা দাবি করে। এসময় তারা আমার স্বামীর ভোটার আইডি কার্ডের ছবি তুলে নেয় এবং তারা আমাদের কাছ থেকে ৬ টাকা নিয়ে একটি কাগজ দিয়ে চলে যায়। কাগজটিতে লেখা আছে বিদেশি সংস্থা সৌদি আরব সিসিডিবি অনুদানের তালিকা, সেখানে আমার স্বামীর নাম ঠিকানা ও আমাদের পরিচয়পত্র লিখে দিয়ে যায় এবং তারা বলে সমাজসেবা অফিসে গিয়ে এই কাগজটি দিলে তারা টাকা দিয়ে দিবে।’ বিষয়টি পাড়ায় জানাজানি হলে তাদের মোবাইল নম্বরে ফোন করা হয়। তবে তাদের নম্বরটি বন্ধ পাওয়া যায়। সমাজসেবা অফিসে খোঁজ নিলে এ বিষয়ে তারা কিছুই জানে না বলে জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)