জীবননগরে স্কাউট কাব হলিডে অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
জীবননগরে স্কাউট কাব হলিডে অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা স্কাউটের কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় জীবননগর উপজেলা স্কাউটের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই স্কাইট কাব হলিডে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই স্কাউট কাব হলিডে অনুষ্ঠানে অংশগ্রহণ করে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্কাউটের কমিশনার আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)