গাংনীতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
গাংনীতে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীতে জনির উদ্দীন জগত (৫৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিহতের স্ত্রী হালিমা খাতুন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘জনির উদ্দীন নামের এক কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মামলা নম্বর ২, তারিখ ১/১১/২০২২। এজাহারনামীয় তিনজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।’ উল্লেখ্য, গত রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের মাঠ থেকে জনির উদ্দীন জগতের মরদেহ উদ্ধার করা হয়। জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা জগতকে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছের নিহতের স্ত্রী হালিমা খাতুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)