জীবননগরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
জীবননগরে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগরে অভিযান চালিয়ে মেসার্স আকিদুল স্টোর ও মেসার্স পলাশ স্টোরকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় তিনি বলেন, ‘চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকিতে মঙ্গলবার দুপুরে আন্দুলবাড়ীয়া বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এসময় মেসার্স আকিদুল স্টোরে তদারকি করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এছাড়াও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে চিনি বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স পলাশ স্টোরে অভিযান চালিয়ে ভেজাল পণ্য ও মেয়াদ মূল্যবিহীন খাদ্যপণ্য বিক্রির অপরাধে ৪১ ও ৩৭ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও বাজে পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)