কুষ্টিয়ার শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার উকতো একাদশ সেমিফাইনালে

আপলোড তারিখঃ 2022-11-02 ইং
কুষ্টিয়ার শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গার উকতো একাদশ সেমিফাইনালে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার আমলা সদরপুর শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে চুয়াডাঙ্গার উকতো ফুটবল একাদশ। গতকাল মঙ্গলবার কুষ্টিয়া আমলা সদরপুর ফুটবল মাঠে কোয়াটার ফাইনালে মুখোমুখি হয় চুয়াডাঙ্গার উকতো একাদশ ও রাজশাহী ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ট্রাইবেকারে চুয়াডাঙ্গার উকতো একাদশ ৫-৩ গোলে রাজশাহী ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার নির্ধারিত সময়ে ১ গোল ও টাইব্রেকারে ১ গোলসহ পুরো ম্যাচজুড়ে ভালো খেলে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন উকতো একাদশের খেলোয়াড় ইব্রাহিম। উকতো একাদশের অধিনায়ক ছিলেন চুয়াডাঙ্গার প্রীতি ফুটবলার ও ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আশা মেম্বার। উকতো একাদশ সেমিফাইনালে উন্নীত হওয়ায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরীর জিপু সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)