আলমডাঙ্গা পারলক্ষীপুর আনন্দ মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2017-07-21 ইং
আলমডাঙ্গা পারলক্ষীপুর আনন্দ মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
`20217393_313517332393147_1932012850_n` আকিমুল ইসলাম/ইকরামুল হক: আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের পারলক্ষীপুর আনন্দ মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৬টায় আ.লীগ নেতা খাসকররা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাসকররা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন গনি। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু বলেন মেলায় আগত দর্শকদের ঘরে ফেরার সুবিধার্থে স্থানীয় পুলিশ প্রশাসনের নজরদারীর আহব্বান জানন। এসময় আরও উপস্থিত ছিলেন খাসকররা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, আ.লীগ নেতা ও তিতুদহ ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শুকুর আলী, আ.লীগ নেতা সবুর মিয়া, কুতুবপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম রানা, শফিকুল ইসলাম, আশাদুল ইসলাম আশা, মেলায় বাংলার ঐতিহ্যবাহী সার্কাস, সামাজিক যাত্রাপালাসহ মনোহারী, নাগরদোলা ছাড়াও বিভিন্ন খাবার দোকানের এসে বসেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)