ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা-২০২২ নির্বাচিত হয়েছেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেফাউল হাসান। গত শনিবার চুয়াডাঙ্গার ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাঁর হাতে চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইজিপি কর্তৃক প্রদত্ত সম্মাননা স্মারকটি খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. নিজামুল হক মোল্লা এসআই মেফাউল হাসানের হাতে তুলে দেন।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদ্যাপন উপলক্ষে গত শনিবার চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান আব্দুল্লাহ্ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, কমিউনিটি পুলিশিংয়ের বিভাগীয় সমন্বয়ক ও অতিরিক্ত ডিআইজি নিজামুল হক মোল্লা। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
