ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: হরিণাকুণ্ডুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিজ্ঞান সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুষ্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বশির উদ্দিন। এছাড়াও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
