ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আইনশৃঙ্খলা ও চোরাচালান বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। সভা উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজীর আহম্মেদ, যুগ্ম সম্পাদক আ. সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ আতিকুর রহমান জুয়েল, মন্সিপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নওশের আলী খান, হুদাপড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ হাসান আলী প্রমুখ।
