হলিধানীতে বাল্যবিবাহ ও মাদকসেবন থেকে তরুণ সমাজকে রক্ষায় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-31 ইং
হলিধানীতে বাল্যবিবাহ ও মাদকসেবন থেকে তরুণ সমাজকে রক্ষায় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হলিধানী: ঝিনাইদহে বাল্যবিবাহ ও মাদকসেবন থেকে তরুণ সমাজকে রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে ঝিনাইদহের হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের আজিজিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। হলিধানী ইউনিয়নের ১নম্বর ইউপি সদস্য আবু আলম বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. এনামুল হক নিলু। বিষেশ অতিথি ছিলেন কাতলামারী ক্যাম্পের এসআই রিয়াজুল ইসলাম খান, সমাজসেবক নুরুল আমিন বিশ্বাস, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, জাহিদুল হক বাবু। সভায় প্রধান অতিথিতি বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহতা উল্লেখ করে ইউনিয়ন থেকে মাদক, বাল্য বিবাহ বন্ধ করে হলিধানী ইউনিয়নকে একটি আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়তে সবার প্রতি আহবান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)