কাল থেকে শ্রী শ্রী কাত্যায়নী পূজা

আপলোড তারিখঃ 2022-10-29 ইং
কাল থেকে শ্রী শ্রী কাত্যায়নী পূজা ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: প্রতিবছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে অত্যান্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী কাত্যায়নী পূজা। বিগত বছরের ন্যায় এবছরও গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রামে ২ টি মন্দিরে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। শারদীয় দুর্গাপূজা শেষের ঠিক একমাস পরেই শুরু হয় এই মহা উৎসব শ্রী শ্রী কাত্যায়নী পূজার। উক্ত পূজাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ইতঃমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কলাগাছি গ্রামের মন্দির গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিমা তৈরির কাজ শেষ। গতকাল বিকেল হতে রং তুলির আচড়ে সাজ সজ্জা দিয়ে ফুটিয়ে তোলার কাজে ব্যস্ত সময় পার করছিলেন কারিগররা। মাটি দিয়ে তৈরি করা হয়েছে পদ্মফুল, পেঁচা, হাতিসহ প্রতিটি সেটে দুর্গার সঙ্গে অসুর সিংহ, মহিষ, গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষীর প্রতিমা। প্রতিমা তৈরির কারিগর শ্রী জিতেনচন্দ্র পালের সঙ্গে কথা হলে তিনি জানান, ‘তার বাড়ি পাবনায়। তিনি বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করেন। কাঠ, বাঁশ, খড়, এঁটেল ও বেলেমাটি দিয়ে মূলত প্রতিমা বানানো হয়। একেকটি প্রতিমা গড়তে সর্বনিম্ন ৫০ হাজার টাকা পর্যন্ত মজুরি নেন তিনি। প্রতিমা তৈরি সম্পর্কে আরও জানতে চাইলে তিনি বলেন, মায়ের কাজ করতে ভালোই লাগে। আর এটা গভীর সাধনার কাজ সবাই পারে না। এটাকে সুন্দর করতে হলে মায়ের রূপ অন্তরে নিয়ে গভীর মনোযোগ দিয়ে কাজ করতে হয়। আর এই কাত্যায়নী প্রতিমা তৈরি করতে গেলেতো অনেক চিন্তা ভাবনা নিয়েই তৈরি করতে হয়। পূজা কমিটির সভাপতি আনন্দ ঘোষ বলেন, বহুবছর যাবত এলাকার মধ্যে আমরা এই পূজার কর্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও চলবে। করোনা মহামারিতে বিগত দুবছর স্বল্পপরিসরে এই পূজা অনুষ্ঠিত হলেও এবার পূজা হবে পূর্বের ন্যায় ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে। ভিন্ন ভিন্ন রঙের বাহারি সব আলোকসজ্জায় সজ্জিত হচ্ছে প্রত্যেকটি পূজা মন্দির, মন্দিরে প্রবেশের রাস্তা। বিরামহীন কাজে ব্যস্ত রয়েছেন বিভিন্ন ডেকোরেটর শ্রমিকেরা। তারা পূজা মণ্ডপসহ বিভিন্ন বড় বড় গেইট তৈরিতে ব্যস্ত। আগামীকাল ৩০ অক্টোবর রোববার শ্রী শ্রী কাত্যায়নী পূজার মহাষষ্ঠী। ৩ নভেম্বর বৃহস্পতিবার দশমী বিসর্জনে শেষ হবে এ পূজা।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)