মেহেরপুরের সীমান্ত থেকে সীসা উদ্ধার

আপলোড তারিখঃ 2022-10-29 ইং
মেহেরপুরের সীমান্ত থেকে সীসা উদ্ধার ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের খালপাড়া সীমান্ত থেকে সীসা উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পরিত্যাক্ত অবস্থায় সীসাগুলো উদ্ধার করা হয়। বুড়িপোতা কোম্পানি কমান্ডার তৌহিদুজ্জামান জানান, সদর উপজেলার খালপাড়া সীমান্ত দিয়ে চোরকারবারীরা সীসা জাতীয় পদার্থ ভারতে পাচার করার সংবাদ পায়। সংবাদের ভিত্তিতে বুড়িপোতা ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সীসাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে খালাপাড় গ্রামের মাঠ থেকে পরিত্যাক্ত অবস্থায় বেশ কয়েকটি পলিথিনের বস্তায় জড়ানো সীসাগুলো উদ্ধার করা হয়। সীসাগুলোর ওজন ১২০ কেজি। যার প্রতি কেজি সীসার বাজার মূল্য দুই হাজার টাকা। মোট সীসার মূল্য দাড়ায় দুই লাখ ৮০ হাজার টাকা। এদিকে, চোরকারবারিদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি বলেও জানান তিনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)