চুয়াডাঙ্গায় ও দামুড়হুদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন

আপলোড তারিখঃ 2022-10-28 ইং
চুয়াডাঙ্গায় ও দামুড়হুদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ পালন উপলক্ষে চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়। চুয়াডাঙ্গা: ‘বর্জ্যরে পরিশোধন, নিশ্চিত হবে স্যানিটেশন’ এবং ‘হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক সাথে’ স্লোগানে ওয়েভ ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা সদর ইউনিটের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার সুমিরদিয়া ক্লাবপাড়ায় তরুলতা মহিলা সমিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অ্যাকসেস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য টাকা-পঁয়সার খুব বেশি দরকার নেই, শুধু সদিচ্ছার প্রয়োজন। এছাড়াও হাতের মাধ্যমে জীবাণু কীভাবে মানব শরীরে প্রবেশ করে এবং সুস্থ থাকার জন্য হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।’ উপস্থিত সকল নারী-পুরুষ, শিশুদের প্রাত্যহিক জীবনে নিয়ম অনুযায়ী হাত ধোয়ার অভ্যাস আরও জোরালোভাবে মেনে চলা এবং নিজেদের বাড়ি-ঘর, উঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার প্রতিশ্রুতি বাক্ত করেন। `` সভায় অ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর নাহিদ ফাতেমার সহায়তায় উপস্থিতিদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে যথাযথভাবে হাত ধোয়া দেখানো হয়। সভায় উপস্থিত ছিলেন অ্যাকসেস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহেদ জামাল, ইউনিট ম্যানেজার হাসান আলী, আনোয়ার হোসেন, ফিল্ড মনিটর নাহিদ ফাতেমা, সিডিও বিউটি খাতুন, এলাকার স্থায়ী বাসিন্দা, বিভিন্ন বয়সের নারী, শিশু ও ছাত্র-ছাত্রী। ওয়েভ ফাউন্ডেশন ওয়াটার ওআরজি’র আর্থিক ও কারিগরী সহায়তায় অ্যাকসেস প্রকল্প বাস্তবায়ন করছে। দর্শনা: জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২২ পালন উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র‌্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলামের সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। তিনি উপস্থিত সকলের ‘উদ্দেশ্যে পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে বাইরে থেকে ফিরে ভালোভাবে সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে ফেলার নিদের্শনা দেন।’ এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কুড়ুলগাছী ইউপি সদস্য কামাল হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)