দামুড়হুদায় নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি, ভ্রাম্যমাণ অভিযান

আপলোড তারিখঃ 2022-10-28 ইং
দামুড়হুদায় নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার তৈরি, ভ্রাম্যমাণ অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার মিষ্টি বাড়ি হোটেল অ্যান্ড বেকারিকে জরিমানা করা হয়েছে। নোংরা, অস্বাস্থ্যকরভাবে খাবার ও মিষ্টি তৈরি এবং তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করার প্রতিষ্ঠানটিকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে ভ্রাম্যমাণ ওই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা বাজারের মুদিখানা, হোটেল ও মিষ্টির দোকানে তদারকি করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার ও মিষ্টি তৈরি এবং তৈরিকৃত পণ্যের মোড়কীকরণ বিধি অমান্য করার অপরাধে মেসার্স মিষ্টি বাড়ি হোটেল অ্যান্ড বেকারিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বাজারের সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন দামুড়হুদা থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)