চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-10-28 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে খোকন সরদার (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা শহরের মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালতে তাকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেন। সাজাপ্রাপ্ত খোকন সরদার চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় চুনুরিপাড়ার মৃত বদর উদ্দিন সরদারের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাথাভাঙ্গা ব্রিজের নিচ থেকে ২ অ্যাম্পুল ভারতীয় নেশাজাতীয় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে খোকন সরদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত খোকন সরদারকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)