চুয়াডাঙ্গার সাবেক এমপি অ্যাড. ইউনুস আলীর কন্যার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-10-28 ইং
চুয়াডাঙ্গার সাবেক এমপি অ্যাড. ইউনুস আলীর কন্যার ইন্তেকাল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি-এ/এম,সি-এ, দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উপ-প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিা সাবেক সভাপতি মৃত অ্যাড. ইউনুস আলীর কন্যা ফেরদৌসি আরা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা ফেরদৌসি আরা চুয়াডাঙ্গা আদর্শ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক, পৌর এলাকার শান্তিপাড়ার বাসিন্দ রুহুল আমিনের স্ত্রী এবং চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা ছাত্রলীগ নেতা ইমদাদুল হক সজলের মা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। দেশের বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসাও চলছিল। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে প[েন। এসময় পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে, আজ শুক্রবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে ফেরদৌসি আরার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জানাযা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হবে। এদিকে, ফেরদৌসি আরার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা পৌর ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান চাঁদ, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)