চুয়াডাঙ্গায় বাউল কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-10-28 ইং
চুয়াডাঙ্গায় বাউল কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বাউল কল্যাণ সমিতির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার এমপির কবরি রোডস্থ বাসভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এসময় শোভাযাত্রা ও বাউল কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোলগাড়ি বাউল আশ্রম কেন্দ্রের জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় জেলা বাউল কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দীন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন জুড়োন শাহ, মনির হোসন শাহ, ফজলু শাহ, আমিরুল ইসলাম কাসেদ, মুনসুর আলী, হাফিজ মাস্টার, সুজন মুক্তার, নাসিমা ফকিরানি, সেলিনা, শাহ, শওকত শাহ, আশাবুল হক, মালেকা, খুকি ফকিরানি, জামেনা, হাসিনা, জরিনা, আব্দুল করিম, হযরত, ইছা, সাজ্জাদ, আশিকুজ্জামান আসাদ, শহিদুল শাহ, সাজজুল শাহ, গণী শাহ, তোহিদ মাষ্টার, দিনু শাহ, সেলিম শাহ, আজগার শাহ, নজরুল শাহ, মক্কেল। পরে, দরবেশ ফকির আকবর শাহ স্মরণে ৪৪ তম শুভ সাধু সংগীত অনুষ্ঠিত হয়। রাতে বাউল সংগীত পরিবেশন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)