কার্পাসডাঙ্গায় ৩৫ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
কার্পাসডাঙ্গায় ৩৫ বোতল ফেনসিডিলসহ দুইজন আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মাদক বিরোধী অভিয়ান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে কার্পাসডাঙ্গা ডন ইটভাটার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের জামাত আলীর ছেলে আহসান (৩০) ও একই এলাকার আলী আহমেদের ছেলে আব্দুল মান্নান (৩৪)। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাঠের ভেতর থেকে পায়ে হেঁটে দুই ব্যক্তি ফেনসিডিল নিয়ে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের দিকে যাচ্ছে। এসময় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এসআই আতিকুর রহমান জুয়েলের নেতৃত্বে এএসআই জাহিদুল ইসলাম জাহিদ ও এএসআই মসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কে ডন ভাটার নিকট অভিযান পরিচালনা করে। এসময় আহসান ও আব্দুল মান্নানকে আটক করা হলে তাদের নিকট থেকে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে দামুড়হুদা থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)