দামুড়হুদায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
দামুড়হুদায় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ আলামিন (২৫) ও ছানোয়ার হোসেন (৪২) নামের দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে দামুড়হুদা ব্রিজের নিকটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক আলামিন দামুড়হুদা দশমিপাড়ার কাউছার আলীর ছেলে ও ছানোয়ার হোসেন একই পাড়ার আব্দুল গফুরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই সোয়াদ বিন মোবারক, এএসআই মনজুরুল রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমিপাড়ায় ব্রিজের নিকট অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ আলামিন ও ছানায়ার হোসেনকে আটক করলে তাদের নিকট থেকে ৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ (শুক্রবার) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)