ছবির ক্যাপশন:
প্রতিবেদক কার্পাসডাঙ্গা: দামুড়হুদার নাটুদাহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার লিয়াকত আলীর স্ত্রী ৬ সন্তানের জননী ছালেহার খাতুন ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত তিনটার দিকে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি মৃত্যুকালে২ ছেলে ৪ মেয়ে নাতী নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নতিপোতা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হক, নাটুদাহ মাধ্যমিক বিদ্যালয়ের আহবায়ক কমিটির সাবেক সভাপতি রেজাউল হক,নাটুদাহ চন্দ্রবাসের ইউপি মেম্বর খলিল,সাবেক মেম্বর কলিমউদ্দীন,বিএনপি নেতা ওসমান গনি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরন্নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, সাবেক সভাপতি হাবিবুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মৃত ছালেহার খাতুন দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান মিলনের নানী শাশুড়ী। গতকাল বৃহস্পতিবার বাদ যোহর চন্দ্রবাস গ্রাম্য কবরস্থানে মরহুমের জানাযা শেষে দাফন কার্য সমপন্ন করা হয়েছে। মৃত ছালেহার খাতুনের দুই সন্তান মিলন ও সাদিক হাসান তাঁদের মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন
