চুয়াডাঙ্গায় ২০টি মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
চুয়াডাঙ্গায় ২০টি মোবাইলসহ চোরাকারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ২০টি চোরাই মোবাইলসহ মাহমুদুল হাসান লিটন (২৫) নামের এক চোরাকারবারীকে আটক করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক চোরাকারবারী মাহমুদুল হাসান লিটন দামুড়হুদা উপজেলার জাহাজপোতা গ্রামের ইদ্রিস আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে দৌলতদিয়াড় বঙ্গজ বিস্কুট ফ্যাক্টরির সামনে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় গোপন তথ্য মতে মাহমুদুল হাসান লিটনকে আটক করা হয়। ঘটনাস্থলেই আসামির নিকট পাওয়া একটি সিমেন্টের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন রঙের ২০টি ভারতীয় মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানার পুলিশ বাদী হয়ে গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। ভারতীয় মোবাইল ফোনসহ একজন চোরাকারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল বলেন, ‘এ ঘটনায় আটককৃত আসমির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)