জীবননগরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
জীবননগরে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ জাফর মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া থেকে তাকে আটক করে জীবননগর থানা পুলিশ। আটক জাফর মিয়া সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামের আইনাল মিয়ার ছেলে। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নেতৃত্বে জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া থেকে ৬ কেজি গাঁজাসহ জাফরকে আটক করে। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)