কার্পাসডাঙ্গায় ব্যবসায়ীদের নিয়ে স্টেকহোল্ডার মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
কার্পাসডাঙ্গায় ব্যবসায়ীদের নিয়ে স্টেকহোল্ডার মতবিনিময় সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার ব্যবসায়ীদের নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, উপ-প্রকল্পের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিরুপন সম্পর্কিত স্টেকহোল্ডার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। স্টেকহোল্ডার মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার আক্তার হোসাইন, উপজেলা এলজিইডি সিও আ. হালিম, কেএমসির দামুড়হুদা এরিয়া ম্যানাজার আ. রহিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. সালাম বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল। এসময় আরও উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, কার্পাসডাঙ্গা দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার গোলাম ইউসুফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)