মেহেরপুরে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
মেহেরপুরে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে গণঅধিকার পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল বুধবার বেলা তিনটায় মেহেরপুর শহরে সাধু বার্ণ বার চার্চে গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নূরনবী বাবু। সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ মেহেরপুর জেলা কমিটির আহ্বায়ক খালেছুর রহমান খান, মুজিবনগর উপজেলার কমিটির আহ্বায়ক সোনা গাইন ও সদস্যসচিব সাইফুল ইসলাম। বক্তারা বলেন ‘গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ প্রতিষ্ঠার জন্যই গণঅধিকার পরিষদের সৃষ্টি।’ এছাড়াও বক্তারা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যকার পার্থক্যগুলো তুলে ধরেন। আলোচনা সভা শেষে কেক কেটে এবং সকলকে মিষ্টি খাইয়ে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)