ডিঙ্গেদহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
ডিঙ্গেদহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সজল আহমেদ জানান, গতকাল বুধবার বেলা একটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজারের মুদিখানা, হোটেল ও মিষ্টির দোকানে তদারকি করা হয়। এসময় নোংরা ও অস্বাস্থ্যকরভাবে খাবার ও মিষ্টি তৈরি এবং প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে মেসার্স জিনিয়া হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় ৪ হাজার টাকা, মেসার্স শিলন হোটেলকে একই অপরাধে ৩ হাজার টাকা ও মেসার্স নিউ সাথী হোটেলকে ৪৩ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সবাইকে এবিষয়ে সতর্ক করা হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)