চ্যানেল-২৪ এর স্টাফ রির্পোটার হলেন রেজাউল করিম লিটন

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
চ্যানেল-২৪ এর স্টাফ রির্পোটার হলেন রেজাউল করিম লিটন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল-২৪ এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি থেকে পদোন্নতি পেয়ে স্টাফ রিপোর্টার হলেন রেজাউল করিম লিটন। গত মঙ্গলবার (২৫ অক্টোবর) চ্যানেল-২৪ কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত এক পত্রে পদোন্নতির বিষয়টি নিশ্চিত হন তিনি। তিনি ২০১৪ সাল থেকে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে চ্যানেল-২৪ এর সঙ্গে কাজ শুরু করেন। দীর্ঘ ৮ বছর নিষ্ঠার সঙ্গে কাজ করার পর গত মঙ্গলবার তিনি পদোন্নতি পেয়ে স্টাফ রিপোর্টার হলেন। এছাড়াও তিনি জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টারসহ বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইন নিউজপোর্টালে কর্মরত আছেন। এদিকে, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি থেকে পদোন্নতি পেয়ে স্টাফ রিপোর্টার হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিকসহ সমীকরণ পরিবার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)