দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন জান্নাতুল আওলিয়া নিশি

আপলোড তারিখঃ 2022-10-27 ইং
দীপ্ত টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি হলেন জান্নাতুল আওলিয়া নিশি ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ‘দীপ্ত টিভি’র চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক অ্যাড. তছিরুল আলম মালিক ডিউকের কন্যা ও চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রয়াত সদস্য তানজীর আহমেদ রনির স্ত্রী জান্নাতুল আওলিয়া নিশি। গতকাল বুধবার দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ তাঁর নিয়োগের বিষয়টি চূড়ান্ত করে। এছাড়া জান্নাতুল আওলিয়া নিশি সম্প্রতি স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়ে কর্মরত আছেন। দীপ্ত টেলিভিশনে নিয়োগ পাওয়ায় সাংবাদিক নিশিকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, একাত্তর টিভির প্রতিনিধি এম এ মামুন, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, এটিএন বাংলার প্রতিনিধি রফিক রহমান প্রমুখ। এছাড়া সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জিসান আহমেদ, ডিবিসি নিউজের প্রতিনিধি কামরুজ্জামান সেলিমসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকরা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)