কার্পাসডাঙ্গার ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী

আপলোড তারিখঃ 2022-10-26 ইং
কার্পাসডাঙ্গার ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুডহুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের শিবনগর ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে তিনি এ পার্ক পরিদর্শন করেন। এসময় তিনি পার্কের বিভিন্ন প্রকল্পগুলো ঘুরে দেখেন ও পার্কের সমস্যা-সম্ভাবনা বিষয়গুলো নিয়ে আলোচনা করেন এবং পার্কের প্রাকৃতিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে বেলা আড়াইটার দিকে পার্কের ভেতর ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর, কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামালউদ্দীন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)