জীবননগরে রূপালী লাইফ ইনসিওরেন্সের শাখা উদ্বোধন

আপলোড তারিখঃ 2022-10-26 ইং
জীবননগরে রূপালী লাইফ ইনসিওরেন্সের শাখা উদ্বোধন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর পৌরসভার মহানগর দক্ষিণপাড়ায় এই শাখা উদ্বোধন করা হয়। রূপালী লাইফ ইনসিওরেন্সের সিনিয়র জেনারেল ম্যানেজার শ্রীমতি চন্দনা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্সের ম্যানেজার (উন্নয়ন ও প্রশাসন) কাজী মঞ্জুর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, পৌর কাউন্সিলর খোকন হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)