জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2022-10-25 ইং
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে চুয়াডাঙ্গায় রোডশো ও লিফলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে শহরের শহীদ হাসান চত্বরে আয়োজিত রোডশোতে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, বিআরটিএ চুয়াডাঙ্গার সহকারী পরিচালক (ইঞ্জি.) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, মোটরযান পরিদর্শক আবু জামাল, ট্রাফিক সার্জেন্ট অনিমেষ রায় ও আল আমিন, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আকবর আলী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। পরে শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী যানবাহনে সচেতনামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। অনুষ্ঠানে রোভার, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)