চুয়াডাঙ্গায় আকস্মিক সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করলেন ডিসি ও ইউএনও

আপলোড তারিখঃ 2022-10-25 ইং
চুয়াডাঙ্গায় আকস্মিক সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করলেন ডিসি ও ইউএনও ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় আকস্মিক সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুঁইয়া। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন সরকারি খাদ্যগুদাম পরিদর্শন করেন তাঁরা। এসময় খাদ্যগুদামের প্রতিটি কক্ষে গিয়ে চালের গুণগতমান পরীক্ষা করেন। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের একটি চিঠির আলোকে আমরা জেলা সদরের খাদ্যগুদামগুলো পরিদর্শন করছি। অভিযোগ আছে, দেশের বিভিন্ন জেলায় সরকারি খাদ্যগুদামের বস্তা ঠিক রেখে তার ভেতরের চাল পরিবর্তন করে অসাধু উপায়ে কিছু ডিলারদের যোগসাজসে নিম্নমানের চাল বস্তায় ভর্তি করা হয়। যাতে করে সরকারিভাবে বিভিন্ন সময়ে চাল বিতরণের সময় নিম্নমানের চালের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। চুয়াডাঙ্গা জেলায় যাতে এমনটি না হয়, সে বিষয়ে আমরা সতর্কতামূলক খাদ্যগুদামগুলো পরিদর্শন করছি। তবে পরিদর্শনে আমরা যা লক্ষ্য করেছি, তাতে চুয়াডাঙ্গাতে এই ধরনের কোনো সমস্যা হয়নি বা ঘটেনি। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারিভাবে খাদ্যগুদামগুলো নিয়মিতই পরিদর্শন করা হয়।’ এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা নজরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)