চুয়াডাঙ্গায় ‘বাঁধন’-এর রজতজয়ন্তী উদ্যাপন

আপলোড তারিখঃ 2022-10-25 ইং
চুয়াডাঙ্গায় ‘বাঁধন’-এর রজতজয়ন্তী উদ্যাপন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘৫০ পেরিয়ে বাংলাদেশ, ২৫ এ বাঁধন, স্বেচ্ছায় রক্তদান হোক সামাজিক আন্দোলন’ স্লোগানে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় রক্তদাতাদের সংগঠন বাঁধন’-এর রজতজয়ন্তী উদ্যাপন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র‌্যালি শেষে চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রশাসনিক ভবনের এফএফ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাঁধন চুয়াডাঙ্গার সভাপতি সুজাউদ্দীন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, শিক্ষক পরিষদের সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)