চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন

আপলোড তারিখঃ 2022-10-25 ইং
চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে প্রশাসন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় চিনির বাজার মনিটরিংয়ে মাঠে নেমেছে প্রশাসন। গতকাল সোমবার দুপুর একটার দিকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, নিচের বাজার, ফেরিঘাট রোডসহ ব্যবসায়িক এলাকাগুলোতে চিনির বাজার মনিটরিং করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এসময় তিনি বিভিন্ন পাইকারি ও খুচরা বিক্রেতাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। ব্যবসায়ী ও সাংবাদিকদের সাথে আলাপকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, সরকার চিনির দাম ৯০ টাকা খুচরা নির্ধারণ করে দিয়েছে। কোনো ব্যবসায়ী বেশি নিতে পারবে না। ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ক্রয়ের সময় অবশ্যই রশিদ নিবেন। কোনো ব্যবসায়ী দাম বেশি নিলেই ব্যবস্থা নেওয়া হবে। এসময় গণমাধ্যমকর্মী ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)