চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-24 ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর শহরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে আহাদ আলী (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চুয়ডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোটরসাইকেলের চালক হারুন আর রশিদ জর্জ (১৭)। সোমবার সকাল নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। নিহত আহাদ আলি চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের শ্রীকোল বোয়ালিয়া গ্রামের মসজিদপাড়ার আকছেদ আলির ছেলে ও শ্রীকোল বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র। আহত জর্জ একই পাড়ার জসিম উদ্দিনের ছেলে ও একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়ক দিয়ে মোটরসাইকেলটি দ্রুত গতিতে জাফরপুরের দিক থেকে শহরের দিকে আসছিল। এসময় টার্মিনালের সামনে থেকে একটি ইজিবাইক রাস্তা পার হচ্ছিল। মোটরসাইকলেটি ইজিবাইক দেখে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আছড়ে পরে ও ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় স্থানীয় ব্যক্তিরা মোটরসাইকলে চালক ও আরোহীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আহাদ আলীকে মৃত ঘোষণা করেন।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, ‘স্থানীয় ব্যক্তিরা মোটরসাইকেল দুর্ঘটনার শিকার দুই কিশোরকে জরুরি বিভাগে নেয়। তবে আহাদ আলীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নেওয়ার পূর্বে তার মৃত্যু হয়েছে। গুরুতর অহত হওয়ায় জর্জকে জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে।’ চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) হাসান বলেন, সোমবার সকালে শ্রীকোল বোয়ালিয়া গ্রাম থেকে মোটরসাইকেল মেরামত করার জন্য চুয়াডাঙ্গায় আসছিলো আহাদ আলি ও জর্জ। পথের মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকার বাস টার্মিনালের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে আহাদ আলি মারা যায়। আহত জর্জকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, ‘পৌর বাস টার্মিনালের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকলে আরোহী আহাদ আলী নামের এক স্কুলছাত্রের মৃত্যুর হয়েছে। মোটরসাইকেলে চালক চিকিৎসাধীন রয়েছে। নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)