জীবননগরে মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2022-10-24 ইং
জীবননগরে মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরে মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি আমিন পালনপুরীর আগমন উপলক্ষে সংক্ষিপ্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুর ১২টায় মারকাজুল উলুম বালিহুদা মাদরাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। পরে মাগরিবের নামাজ শেষে দ্বিতীয় অধিবেশনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও জীবননগর উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেম, দারুল উলুম দেওবন্দ মাদরাসা শায়খুল হাদীস আল্লামা মুফতি আমিন পালনপুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা থেকে আগত মুফতি ওমর ফারুক সন্ধীপী ও যশোরের মনিরামপুর মাসনা মাদরাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও আন্দুলবাড়ীয়া মহিলা ক্বওমি মাদরাসার মুহতামিম হযরত মাওলানা তরিকুল ইসলাম, মারকাজুল উলুম বালিহুদা মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য খোয়াজ বিশ্বাস ও হাফেজ মাওলানা জুবায়ের খানের পিতা আলহাজ্ব শাহাজাহান আলী খান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)