আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাহফিল

আপলোড তারিখঃ 2022-10-24 ইং
আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাহফিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগরের আন্দুলবাড়ীয়ায় জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক দিনের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় আন্দুলবাড়ীয়া পশ্চিম বাজারে এই মাহফিলের আয়োজন করে থানা বাস্তুহারা ফ্রন্ট। বয়ান করেন জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের স্থানীয় উলামায়ে কেরামগণ। আন্দুলবাড়ীয়া জাকের পার্টি, বাস্তুহারা ফ্রন্টের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান হাফিজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা জাকের পার্টি, বাস্তুহারা ফ্রন্টের সভাপতি আরাফাত রহমান। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কমিটির ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)