ডিঙ্গেদহে ফুটবল টুর্নামেন্টে দীননাথপুরের জয়

আপলোড তারিখঃ 2022-10-24 ইং
ডিঙ্গেদহে ফুটবল টুর্নামেন্টে দীননাথপুরের জয় ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় ডিঙ্গেদহ বিসিক ও ফিসারি সংলগ্ন মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়ে মাঠে নামে রুহুল আমিন একাদশ (সরোজগঞ্জ) বনাম দীননাথপুর ফুটবল একাদশ। খেলায় রুহুল আমিন একাদশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দীননাথপুর একাদশ। ডিঙ্গেদহ ফুটবল টুর্নামেন্টের সভাপতি ইমরান হাসানের সভাপতিত্বে ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করেন দীননাথপুরের মিডফিল্ডার জুনায়েদ আহমেদ। ডিঙ্গেদহ ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক রাসেল হাসান নয়নের ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রফিকুল ইসলাম, আবু হানজালা, আলমগীর হোসেনসহ টুর্নামেন্টের সদস্যবৃন্দ। ম্যাচটিতে প্রধান রেফারির দায়িত্বে ছিলেন আল হেলাল স্কুলের ক্রিড়া শিক্ষক মো. আ. হাই। সহকারী রেফারি ছিলেন মো. রাশিদুল ও হুমায়ুন কবির। ধারাভাষ্যকারে ছিলেন ডিঙ্গদহ গ্রামের কৃতী সন্তান আবু সুফিয়ান, আব্বাস ও জুলহাস উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)