চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-24 ইং
চুয়াডাঙ্গা আইনজীবী সমিতি নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের তৃতীয়তলায় এ সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভাপতি পদে সেলিম উদ্দিন খান একক প্রার্থী মনোনীত হন। তবে দুজন প্রার্থী সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা চেয়েছেন। তাঁরা হলেন- আকসিজুল ইসলাম রতন ও রফিকুল আলম রাণ্টু। সহসভাপতি পদে আমজাদ আলী শাহ ও মানিক আকবর, যুগ্ম সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম ও ছরোয়ার হোসেন, কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম রবি ও লাইব্রেরি সম্পাদক পদে মাসুদুর রহমান রানা। এসময় বারের সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক সভাপতি মোল্লা আব্দুর রশিদ, সিনিয়র আইনজীবী আশরাফ আলী, বেলাল হোসেন-পিপি, আশরাফুল ইসলাম-জিপি এবং জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)