মুজিবনগর অনামিকা আইডিয়াল স্কুলে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
মুজিবনগর অনামিকা আইডিয়াল স্কুলে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সোহাগ মন্ডল, মুজিবনগর:‘এসো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, জ্ঞানের পরিধি বাড়ায়’ প্রতিপাদ্যে মুজিবনগর কোমরপুরে অনামিকা আইডিয়াল স্কুলের আয়োজনে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুরের ৩ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ৩০জন ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় সমূহ ছিলো, সাধারণ জ্ঞান বাংলা, ইংরেজি, গণিত, অংকন, যেমন খুশি তেমন আঁকো, রচনা প্রতিযোগিতা- ডিজিটাল বাংলাদেশ, করোনা, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। অনামিকা আইডিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন, জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনারুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)