চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের পুরাতন গলি ও ফেরিঘাট সড়কে অভিযান চালিয়ে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজী ঘর এবং ওহিদ স্টোরকে জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, ভোক্তাদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চুয়াডাঙ্গা শহরে অভিযান চালানো হয়। এসময় মূল্যতালিকা প্রদর্শন না করায় পুরাতন গলির ভিতরে মেসার্স নাভানা ট্রেডার্স অ্যান্ড কবিরাজ ঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র অনুমতি না নিয়ে গুড়া মসলার প্যাকেটের গায়ে মেয়াদ প্রদর্শন না করার অপরাধে আল আমিন স্টোরকে ২ হাজার এবং ক্রয়ের চেয়ে অধিক মূল্যে চিনি বিক্রির অপরাধে মেসার্স ওহিদ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)