ডাকবাংলা দোকান মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
ডাকবাংলা দোকান মালিক সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, ডাকবাংলা : ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা দোকান মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে ডাকবাংলা বাজার মাছের চান্দীনায় এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতি বারি মণ্ডল দোকান মালিক সমিতির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোজাম্মেল হোসেন, দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাপা-সাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরাফত দৌলা ঝণ্টু, সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সাধারণ সম্পাদক মুন্সী শাহীন রেজা সাঈদ, ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবু দাউদ বিশ্বাস। শপথ বাক্য পাঠ করেন নব-নির্বাচিত সভাপতি আব্দুর রহমান কামাল, সহ সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রাজিব শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিপন আহাম্মেদ, কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আতিকুল ইসলাম, প্রচার সম্পাদক মানিক মিয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)