মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, গাংনী: মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাষান আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ধর্মচাকী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাষান ধর্মচাকী গ্রামের মৃত নাজীমুদ্দীনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় যুবক ভাষান নিজ বাড়ি থেকে বিদ্যৎ সংযোগ দিয়ে সেচ পাম্প চালিয়ে পুকুরে পানি দেওয়ার কাজ করছিল। এসময় অসর্তকতাবসত ভাষান সংযোগকৃত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় ব্যক্তিদের সাহায্যে পরিবারের সদস্যলা তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেলে। এসময় হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)